ভাতে কিসের রাজনীতি
- ফারহান নূর শান্ত
আহার পাবো কাহার কাছে,
ভাত কি বোঝে রাজনীতি?
হিংসা ক্রোধ আর প্রতিশোধে,
চর্চা চলছে,এইতো রীতি।
পেটের জ্বালা কে'বা বোঝে?
পেট ভরে না মিছিলে
থালা ভর্তি বাড়া গণতন্ত্রে,
স্বস্তির ঢেঁকুর কি মিলে?
গণতন্ত্র ভাষণ প্রতিশ্রুতি-শুনি
সাথে বারুদ,বোমা শব্দ
মতানৈক্যে দেখা দিলেই পরে,
তুমি জব্দ,আমিও জব্দ।
দলের নামে কোন্দল বাধায়,
ব্যক্তি স্বার্থে মত্ত কেহ
বিবেক আদর্শে পঁচন ওদের,
জীবিত থেকেও মৃত দেহ।
জনগণ কেবলই আঙুলের ছাপ,
নীতি নৈতিকতায় থাকে ক'জন?
সবার আগে দেশ মাতৃকা,
তেমন নেতৃত্ব চায় জনগণ।
প্রতিশোধ ছেড়ে প্রতিরোধ গড়ো,
গড়ো একতা সম্প্রীতি
পাত থেকে ভাত,কেড়ে নিওনা
ভাতে কিসের রাজনীতি?
২৩-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।